জয়পুরহাট-বগুড়া-ক্ষেতলাল সড়কের বিকল্প রাস্তা হিসেবে পরিচিত পাকারমাথা-বটতলীর মাঝামাঝি স্থানে চকদাদড়া ফকিরপাড়ায় বেইলি ব্রিজের তিনটি পাটাতন খুলে ফেলেছে দুর্বৃত্তরা। ফলে ওই ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্বৃত্তরা বেইলি ব্রিজের তিনটি পাটাতন খুলে পানিতে ফেলে দেয়। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্রিজের দুই ধারে বাঁশের প্রতিবন্ধকতা তৈরি করেছে। ফলে ওই ব্রিজ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার জানান, পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করেছে।

জেএ