বগুড়া জেলার আদমদীঘী উপজেলার বাহাদুরপুর গ্রামের গৃহবধূ ও এক সস্তানের জননী মানষী রানী গুন (২১) হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় অমর একুশের পাদদেশে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
যৌতুকের দাবীতে গত দুই সেপ্টেম্বর সকালে পিটিয়ে ও বিষ পান করিয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে স্বামী সহ চার জনের বিরোদ্ধে থানায় মামলা দায়ের করলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি। অথচ আসামীরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন এ ধরণের ঘৃণ্য ও নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ যৌতুকের জন্য একজন নারীর ওপর এভাবে অত্যাচার চালিয়ে হত্যা করতে পারে না। শুধু মানষী নয় বাংলাদেশের নানা প্রান্তে এ ধরণের কর্মকান্ড অহরহ ঘটে চলেছে। যার বিরুদ্ধে আমাদের সকলের প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
এ সময় তিনি বিশ্বিবিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মানষী হত্যাকান্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানবন্ধনে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ মো. আবুল খায়ের, কলা ও মানবীকি অনুষদের সাবেক ডীন অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছান, নিহতের খালাতো ভাই ও মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শুভ্র কান্তি দে, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক আলী আজম তালুকদার, অধ্যাপক মো. শাহেদুর রশিদ, অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, গণিত বিভাগের অধ্যাপক মো. শরিফ উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক মো. আনোয়ার খসরু পারভেজ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
এসএম/আমিন





