ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ‘ডাকাত’কে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র। 

মঙ্গলবার ভোর রাতে ধামরাই উপজেলার কাওয়ালিপাড়ার কান্দেশ্বরী এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। 

আটকের বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এমএনজে