নাশকতা মামলায় দিনাজপুর মহিলা দল শহর শাখার আহ্বায়ক কমিটির অন্যতম নেত্রী সুমি আক্তারকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে শহরের শেরশাহ বটতলী মোড় এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে সুমিকে গ্রেফতার করা হয়।
দিনাজপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, তার নামে নাশকতার মামলায় থাকায় দীর্ঘদিন থেকে সুমি আক্তার পলাতক ছিলেন। সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।
এমকে





