ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লালপোল নামক স্থানে মাইক্রোবাসের চাপায় রেখা (৭) নামের এক শিশু মারা গেছেন।

শুক্রবার বিকালে দুর্ঘটনার পর শিশুটিকে ফেনী সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মৃত্যু হয়।

পুলিশ জানায়, ফেনী শহরতলীর লালপুল এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস চাপা দেয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করায়।

তার বড় বোনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

সে শহরের আবু তাহের কলোনির জান মিয়ার মেয়ে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিম নগর গ্রামে।

পুলিশ মাইক্রোবাসটি জব্দ করেছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা করা হয়েছে।

এআর