লালমনিরহাটের হাতীবান্ধায় পানিতে ডুবে জান্নাতুল আক্তার ও সুক্তা আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ মে) সকালে উপজেলার সানিয়াজান এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

সানিয়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর গফুর বলেন, ওই এলাকার সাহদাত আলমের ১৪ মাস বয়সী শিশু কন্যা জান্নাতুল আক্তার ও শফিকুল ইসলামের ১৬ মাস বয়সী শিশু কন্যা সুক্তা আক্তার বাড়ির পাশে উঠানে খেলা করছিলো।

ওই সময় পাশে বৃষ্টির পানি জমে পড়া ডোবায় পড়ে যায় দুই শিশু। তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাদের মৃত্যু বলে ঘোষনা করেন।
সরকার/জেড