যশোরের শার্শার শিকারপুর ও সোনা নদিয়া গ্রাম থেকে ৩ টি অন-শুট্যার পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ নবীর উদ্দিনের ছেলে মিন্টু হোসেন (২৭) ও মৃত রমজান আলীর ছেলে শহিদুল ইসলাম নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার সুবর্নখালী এলাকা মিন্টুকে এবং সোনা নদিয়া গ্রাম থেকে শহিদুলকে আটক করা হয়।

শার্শা থানা পুলিশের এএসআই কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মিন্টু ও শহিদুল নামে দুইজন দূর্বৃত্ত যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ শিকারপুর ও সোনা নদিয়া গ্রামে অভিযান চালিয়ে ৩ টি অন-শুট্যার পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ তাদেরকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম মশিউর রহমান ৩টি অন-শুট্যার পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এএস