চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বারৈয়াঢালা ইউনিয়নে অজ্ঞাত (৩৭) নারী খুন হয়েছেন।
শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ছোট দারোগারহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম আজাদ বলেন, সকাল ৮টার দিকে ছোট দারোগারহাট এলাকায় রাস্তার পাশে ওই নারীর লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে গিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি আরও জানান, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটির পেটের নাড়ি-ভুঁড়ি বের হয়ে গেছে।
এমবি





