রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ বনশ্রীর ৯/৮ রোডের বাসা থেকে সোমবার সকাল ১০টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত রিক্তা খাতুনের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। খিলগাঁও থানার এসআই মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
চাকরি থেকে বরখাস্ত হওয়ায় রিক্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এসআই মনির হোসেন বলেন, রিক্তা রাজধানীতে প্রাইভেট ফার্মে চাকরি করতেন। মানসিক সমস্যার কারণে সম্প্রতি চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়।
এ কারণে তিনি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে আত্মহত্যা ছাড়া মৃত্যুর অন্য কারণ রয়েছে কি-না তা জানা যাবে।
তিনি আরো জানান, রিক্তার গ্রামের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার সোনাপুর গ্রামে। তার বাবার নাম লাল চাঁন মুন্সী।
ওএফ





