বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা টানা অবরোধের ২৫তম দিনে নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জোটের নেতাকর্মীরা।

শুক্রবার সকালে জালকুড়ি কড়ইতলা এলাকা থেকে জেলা বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করার চেষ্টা করে। এ সময় তারা হরতাল ও অবরোধ সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়। পরে পুলিশ আসার খবর পেয়ে অবরোধকারীরা পালিয়ে যায়।

এ ছাড়া জেলার বেশ কয়েকটি পয়েন্টে পুলিশ ও র‌্যাব মোতায়ন রয়েছে। জেলায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

কেএইচ