হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত হজযাত্রীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী নিবন্ধনের শেষ দিন ছিল ৫ ফেব্রুয়ারি। বিএনপি জোটের অবরোধ-হরতালের কারণে হজযাত্রীরা সময় মতো নিবন্ধন করতে না পারায় এর সময় বাড়ানো হয়েছে।

জেআই