দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৪৪ মিনিটে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চলসহ উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাংশের উপর মোটামুটি সক্রিয় ও দক্ষিণাংশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর