চট্টগ্রামের সীতাকুণ্ড ও লোহাগাড়া থানা থেকে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে বিএনপি কর্মী ১ জন, শিবিরের ৫ জন ও জামায়াতের ৩ জন কর্মী রয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান জানান, সোমবার রাতভর সীতাকুণ্ড ও লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংগঠিত নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

কেএইচ