রাজধানীর উত্তরার দক্ষিণ খান এলাকা থেকে সোমবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ ১৫ জনকে আটক করেছে। দক্ষিণ খান রেল ক্রসিং ও এর আশপাশে এই অভিযান চালায় উত্তরা থানা পুলিশ।

উত্তরা জোনের ডিসি ইকবাল হাসান টাইমনিউজবিডিকে এ তথ্য জানান। আটককৃতদের নিয়ে বিকেল ৩টায় ডিসি অফিসে সংবাদ সম্মেলন করা হবে বলেও জানায় পুলিশ।

আটককৃতরা নাশকতা করার জন্য পরিকল্পনা করছিল বলেও অভিযোগ পুলিশের। আটককৃতদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

জেইউ