উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বাস্তবায়ন পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দেশের শান্তি সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে হবে। সেই ধারাবাহিকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উন্নয়ন প্রকল্পসমূহকে সরকারের অর্থের সর্বোচ্চ ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার আহ্বান জানান তিনি।

এসময় মন্ত্রী বাস্তব চাহিদা অনুযায়ী সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ চাহিদা প্রতিফলনের জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশনা দেন।

উক্ত অনুষ্ঠানে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ মন্ত্রণালয়ের অধীন সংস্থা প্রধান এবং প্রকল্প পরিচালকগান উপস্থিত ছিলেন।

মুস্তসিম/এসএম