গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেল রুটে প্রায় ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেল স্টেশনের পাশে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ব্রহ্মপুত্র এক্সপেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

পরে রাত সাড়ে ৭টার দিকে ট্রেনের ইঞ্জিনটি সরিয়ে নিলে ট্রেন চলাচল শুরু হয়।

জয়দেবপুর রেল জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল রুটে সকাল সাড়ে ১১টার দিকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

এরপর থেকে ঢাকা ময়মনসিংহ রেল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে হাজার হাজার যাত্রী।

পরে রাত সাড়ে ৭টার দিকে ট্রেনের ইঞ্জিনটি সরিয়ে নিলে ট্রেন চলাচল শুরু হয়।

ওএফ