রাজধানীর হাজারীবাগ বাসস্ট্যান্ড এলাকা থেকে নুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার মোহাম্মদ মারুফ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ককটেলসহ তাকে আটক করা হয়।

আটক নুরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ