নীলফামারী জেলার ডোমার উপজেলায় পুকুরের পানিতে ডুবে নুরে জান্নাত মেঘলা (৩)নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। মেঘলা উক্ত গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

শিশুটির বাবা মিজানুর এই প্রতিবেদক কে জানান,বাড়ীর পাশে কয়েকজন শিশুর সাথে সে খেলা করছিল। এক পর্যায়ে সকলের অগোচড়ে সে পাশের পুকুরে পড়ে ডুবে গেলে অনেক খুজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

পরে পুকুরের পানিতে তার মৃতৃদেহ ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করা হয়। ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন শিশু মৃত্যুর স্বত্যতা নিশ্চিত করেছেন।

এসএইচ