ঘোল একটি প্রাচীনতম বাঙ্গালীর সুস্বাদু খাবার । আর এই ঘোল খাওয়া নিয়ে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ঘোল উৎসব।

শুক্রবার সকালে সিরাজগঞ্জের প্রভাতি সংঘের আয়োজনে উল্লাপাড়া উপজেলার সলপ ষ্টেশন এলাকায় আয়োজন করা হয় এই ঘোল উৎসবের।

জেলার বিভিন্ন স্থান থেকে শত শত নারী পুরুষ এই ঘোল উৎসবে অংশ গ্রহন করে। এসময় তারা বাঙ্গালীর সুস্বাদু খাবার ঘোলের পাশাপাশি মুড়ি, খই মুড়কি খেয়ে আনন্দ প্রকাশ করে। ঘোল উৎসবে জেলার বিভিন্ন স্থান থেকে মানুষ এসে ঘোল ক্রয় করে।

প্রতি বছর বৈশাখ মাসের প্রথম শুক্রবার বৈশাখী উৎসব হিসেবে এই ঘোল উৎসবের আয়োজন করা হয়ে থাকে। ব্রিটিশ আমল থেকে সিরাজগঞ্জের সলপে এই ঘোল বিক্রয় হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে এখানকার ঘোলের সুনাম রয়েছে।

জেআই