কিছুক্ষণ পরই তা চালু হবে। দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে।
বুধবার (১৬ আগস্ট) সকালে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বাংলাভিশনকে জানান, সাইবার হামলার ঝুঁকি এসেসমেন্ট করতে একটি কারিগরি দল এনআইডি সার্ভারে কাজ করছে। এজন্য আপাতত সার্ভার বন্ধ আছে। ঘন্টাখানেক সময়ের মধ্যে পুনরায় চালু করা হবে ।
সকাল থেকে অনেকেই সার্ভারে ঢুকতে পারছেন না। এনআইডির এক সূত্র বলেন, এটি হ্যাক হয়েছে এমন কোনো আলামত ওয়েবসাইটে নেই। সবদিক খতিয়ে দেখতে মহাপরিচালকের নির্দেশে কারিগরি দল কাজ করছে। তবে হ্যাক হওয়ার আশঙ্কা কম।
সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের জন্ম ও মৃত্যুনিবন্ধনের ওয়েবসাইট থেকে সম্প্রতি লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়। এরপর দেশে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি আলোচনায় আসে।
এনইউশো





