বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার আদর্শে দেশ পরিচালনা করতে হলে নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে। নৌকার প্রার্থী ও প্রতিকের বিরুদ্ধে যারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে সহযোগিতা করবে জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ৬ষ্ট ধাপের নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সোমবার বিকালে বেনাপোল পুটখালি ইউনিয়নের বারপোতা ইউনাইটেড বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আব্দুল গফ্ফার সরদার এর   নৌকা প্রতিকের নির্বাচনী পথসভা’য় মেয়র লিটন আরো বলেন সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থক সহ সর্বস্তরের জনগনের কাছে ও বাড়িতে, ব্যাবসা প্রতিষ্টানে যেয়ে বিভেদ ভুলে নৌকা প্রতিককে বিজয়ী করতে ভোট চাইতে হবে।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোসলেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সদস্য শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, বেনাপোল পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব আহসান উল্লাহ, জেলা মহিলা যুবলীগের সভাপতি নুরুন নাহান সোনালী-শার্শা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইলিয়াজ আযম, দপ্তর সম্পাদক আজিবর রহমান, শেখ সরোয়্রা প্রমুখ।

বক্তারা নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী দেয়ায় জনৈক্য জনপ্রতিনিধির সমালোচনা করেন। প্রতিটি ওয়ার্ড থেকে মিছিলসহ সভায় যোগ দেয় শত শত নেতা কর্মি। সভাটি পথসভা থেকে জনসভায় রুপ নেয়। সভা শেষে বিশাল এক মিছিল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

এমবি