রাজধানীতে অস্ত্রসহ ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী সংঘবদ্ধ চক্রের তিনজনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বুধবার গভীর রাতে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচারক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী সংঘবদ্ধ ছিনতাইকারী দলের ৩ জন সক্রিয় সদস্যকে ২টি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করে র‌্যাব-১। এ সময় তাদের হেফাজত থেকে ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

জেড