চাঁদপুরে নৌকাসহ ৫ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমানের নেতৃত্বে বুধবার ভোর রাতে মেঘনা নদীর মোহনা ও তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২টি মাছ ধরার নৌকা ও এক লাখ মিটার কারেন্ট জালসহ ৫ জেলেকে আটক করা হয়।

আটক জেলেরা হলেন- মোঃ রফিক (৩০), মোঃ চান্দু মিয়া (৩০), মোঃ বাবু (১৬), মোঃ লিটন (৩২) ও মোঃ সুমন (১৭)। এ ছাড়া স্টেশনের অধীন এখলাছপুর কন্টিনজেন্ট ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০০ কেজি জাটকা এবং হাইমচর স্টেশন সাত হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে।

আটক কারেন্ট জাল জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয় ও আটক জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কোস্টগার্ডের সহযোগিতায় নিজ নিজ এলাকার এতিমখানা, মাদ্রাসা ও গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়। এ ছাড়া আটক জেলেদের স্থানীয় থানায় সোপর্দ করা হয়।

জেআই