খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার একসত্ত্বা পাড়ায় দুই ট্রাকের মধ্যে চাপা পড়ে মো. ইউছুফ (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো দু’জন।
বৃহস্পতিবার (২ জুন) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ইউছুফ উপজেলার সদর ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকার তাজুল ইসলামের ছেলে। আহত দু’জনের নাম জানা যায়নি।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বিকেলে দু’টি ট্রাকের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই ইউছুফের মৃত্যু হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওএফ





