করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৩৬৮ জন। একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ২৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪১৩ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ২০২ জন।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১৪১টি নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ১৪১টি। এখন পর্যন্ত মোট ৯৫ লাখ ৭৯ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ১৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে ১৮ জন পুরুষ এবং ১৩ জন নারী। এসময়ে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ১ জন, সিলেট বিভাগে ১ জন, রংপুর বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন। তবে বরিশাল বিভাগে কারও মৃত্যু হয়নি।
এমবি





