নওগাঁয় চাঁদা না পেয়ে পুলিশ আটককৃত এক ব্যক্তিকে পায়ে গুলি করে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

আহত আব্দুল জলিল নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ বলছে, আটক আব্দুল জলিল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।সে অনেক আগ থেকে মাদক ব্যাবসার সাথে জড়িত।

স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে নিজ বাড়ি থেকে আব্দুল জলিলকে আটক করে পুলিশ।

এ সময় তার কাছে পুলিশ ২ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করা হয়। তবে টাকা দিতে রাজি না হওয়ায় হাতকড়া পরিয়ে তার পায়ে গুলি করা হয়।
আর এ দিকে চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খাঁন।

 

এইচ ই