রাজধানীর টিটিপাড়ায় সুপ্রভাত পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৮টা ১০ মিনিটে বাসটিতে আগুন দেয়া হয়।
বাসটি মানিকনগর থেকে টিটিপাড়া যাচ্ছিল। তবে কেউ দগ্ধ বা আহত হয়েছে কিনা তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সুপ্রভাত পরিবহনের বাসটি টিটিপাড়া যাওয়ার পথে কয়েকজন দুর্বৃত্ত গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার আগুন দেয়ার বিষয়টি শুনেননি বলে জানান।
কেএইচ





