বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের ভেতরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার দিবাগত রাতে চাঁদমুহা বাজারে অবস্থিত ইউনিয়ন আ’লীগের অফিসে আগুন লাগিয়ে দেয়।
গোকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোতন জানান, কে বা করা চাঁদমুহা বাজারে অবস্থিত ইউনিয়ন আ’লীগের অফিসে আগুন লাগিয়ে দেয়। এতে অফিসের ভেতরে থাকা রঙিন টেলিভিশনসহ সব আসবাবপত্র পুড়ে গেছে। মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বগুড়া সদর থানার ওসি আবুল বাসার অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমবি





