বান্দরবানে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) গভীর রাতে ৪ নং সুয়ালক এলাকার ভাগ্যকুলস্থ শামসুর রহমানের মাছের প্রজেক্টের পাশ থেকে তাদের আটক করা হয়।

বান্দরবান সদর থানা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানায়, শামসুর রহমানের মাছের প্রজেক্টের পাশে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতারী গুলি চালায়।

এই সময় সন্ত্রাসীদের গ্রেপ্তারের নিমিত্তে পুলিশও পাল্টা গুলি চালায় এবং ৩ ডাকাত সদস্যকে আটক করে। আটককৃতরা হলেন, রিটু চাকমা (৩৪), অমল চাকমা (২৯ ) ও শান্তি চাকমা। এসময় তাদরে কাছ থেকে ১ টি পিস্তল, ৭ রাওন্ড বুলেট ও ৫ রাওন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে।

জিঙ্গাসাবাদের পর তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানায় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

টাইম নিউজ.নেট/ রিমন/যোবায়ের