"প্রতিটি পরিবারে আলোতিক মানুষ চাই"- এই শ্লোগানকে সামনে রেখে রবিবার সকালে বরিশালের আগৈলঝাড়া ও তার পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলার দুই শতাধিক মেধাবী, দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়ছে।
অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আগৈলঝাড়া উপজেলার রাজাপুর গ্রামের সোনার বাংলা নবীন সংঘ ক্লাব মাঠে শিক্ষা উপকরণ ব্তিরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক হেমন্ত কুমার অধিকারী।
সভায় প্রধান অতিথি ছিলেন অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বরিশাল জেলা কমিটির সভাপতি স্বপন কুমার বেপারী। বিশেষ অতিথি ছিলেন অনুভবের জেলা কমিটির পরিচালক বিপুল কুমার হালদার, মহানগর কমিটির সভাপতি পঙ্কজ কুমার সরকার, ওএসডির নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী।
বক্তব্য রাখেন অনুভবের গৌরনদী উপজেলা সভাপতি মনোজ কুমার গোমস্তা, আগৈলঝাড়া উপজেলা কমিটির সভাপতি শেফালী রানি সরকার, সোনার বাংলা নবীন সংঘ ক্লাবের সভাপতি তপন কুমার অধিকারী, প্রধানশিক্ষক স্বপন কুমার অধিকারী, প্রভাষক শিলা অধিকারী, শিক্ষক হর গোবিন্দ অধিকারী প্রমূখ। শেষে দুই উপজেলার দুই শতাধিক মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





