ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার কেন্দ্রে যাওয়ার আগেই ভোট কাস্ট হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রাজধানীর নাখালপাড়া কেন্দ্রে অনেক ভোটার ভোট দিতে গিয়ে দেখেন আগেই তাদের ভোট প্রদান করা হয়ে গেছে। তাদের ভোটার আইডি কার্ড ও ভোটার নম্বর মিলিয়ে দেখা যায়, তার ভোট আগেই দেয়া হয়ে গেছে।
ভোট না দিতে পেরে ফিরে আসা অনেক ভোটার এমন অভিযোগ করেছেন।
আবার অনেকের অভিযোগ, তাদের ভোটার নম্বর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ভেতর থেকে জানিয়ে দেয়া হয়েছে।
জেডআই





