ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন (সংশোধনী ২০১৬) বাতিল, পার্বত্য এলাকার তিন আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ, জেএসএস ও জেএসএস সংস্কার কর্তৃক গুম-খুন,অপহরণ, ধর্ষণ এবং চাঁদাবাজির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।
সোমবার বেলা ১১টায় জেলা সদরের চেঙ্গী স্কয়ার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সদরের শাপলা চত্তরে প্রতিবাদসভা ও মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, তিন উপজাতীয় সংগঠণের অব্যাহত ঘুম-খুন ধর্ষণ বেপোরোয়া চাঁদাবাজিতে অস্থির পার্বত্য এলাকার বাসিন্দারা। সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালায় উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক সরকারী বিআরটিসি ট্রাক ভাঙ্গচুর করার ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নাই। ফলে অপরাধীরা আরো বেপোরোয়া হয়ে উঠেছে।
এসময় সম্প্রতি মানিকছড়ির কুমারি টিলায় উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক গৃহবধু আমেনাকে গণধর্ষণের কথা উল্লেখ করে বক্তারা বলেন, ঘটনার ১মাস পার হয়ে গেলেও জড়িতরা এখনো ধরা ছোয়ার বাহিরে।এসময় জড়িতরা আজো গ্রেফতার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করার পাশা পাশি পার্বত্য এলাকায় অব্যাহত সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের শাস্তির দাবি জানান।
ভূমি বিরোধ নিস্পত্তি আইনের কঠোর সমালোচনা করে বক্তারা আরো বলেন, পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি আইন (সংশোধনী-২০১৬) অসাংবিধানিক, বাঙ্গালি উচ্ছেদের আইন। তাই অবিলম্বে এই আইন বাতিল করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন, জেলা সেক্রেটারি ও পৌর কাউন্সিলর এসএম মাসুম রানা, সহ-সাধারণ সম্পাদক মো.জাহিদুল ইসলাম, পানছড়ি উপজেলা সভাপতি সাইফুল ইসলাম, দীঘিনালা উপজেলা সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।
জারিফ





