দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোলের বিরাজমান সমস্যা সমাধানের লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে।বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পর্যটনমোটেলে এফবিসিসিআই’র স্ট্যান্ডিং ল্যান্ড পোর্ট, বর্ডার ট্রেড,ট্রানজিট এন্ড ট্রান্সশিপমেন্ট কমিটি এ সভার আয়োজন করে।

সভায় কাস্টমস, বন্দর, চেম্বার, বিজিবি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন। সভা থেকে বেনাপোল বন্দরকে ব্যবসা বান্ধব করার জন্য দ্রুত বিরাজমান সমস্যা সমাধানের দাবি জানানো হয়। অনুষ্ঠানে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার এএফএম আব্দুল্লাহ খাঁন প্রধান অতিথি ছিলেন।

এআই