চাদঁপুরের মতলব উত্তর উপজেলার গজরা গ্রামের এক চার বছর বয়সী শিশু জিসান কে পানিতে ডুবিয়ে মারা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ডুগবী পাস্প হাউজ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাসূত্রে জানা যায়, গজরা মাজার বাড়ির পাশে প্রধানিয়া বাড়ির মামুন প্রধানের ছেলে জিসানকে পাশের বাড়ির শহীদ মিয়ার ছেলে জীবন (২২) ফুসলিয়ে ডুগবী পাম্প হাউজে নিয়ে আসে। পরে সে পাম্প হাইজের পানিতে (যে স্থানে পানি জমিয়ে রেখে সেচ কাজে সরবরাহ করা হয়) জিসানকে ফেলে দেয়। এ ঘটনা উপস্থিত লোকজন দেখে দৌড়ে এসে শিশু জিসানকে উদ্বার করে। এ সময় জীবন পালিয়ে যায়। উদ্বার হওয়া জিসানকে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

জিসানের বাবা মামুন বলেন, ঘটনার সময় বাচ্চার মা বাড়িতে ছিল না। সেই সময় তার ফুফাতো ভাইয়ের ছেলে জীবন বাড়ি থেকে জিসানকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ডুগবী পাম্প হাইজের পানিতে ফেলে দেয়। এ কাজের জন্য নাকি সে ৩০ হাজার টাকাও পেয়েছে বলে শুনেছি। কিন্তু কেন কেন এ কাজ করলো তা বুঝতে পারছিনা।

এলাকার স্থানীয় মমিন মেম্বার জানান, ঘটনার পর জীবন পালিয়ে গেলেও পরে তাকে এলাকাবাসী আটক করে। থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইআর