মাগুরা সদর উপজেলার সমবায় ব্যাংক মার্কেট থেকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ৭টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক গাইন জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সমবায় ব্যাংক মার্কেটের দ্বিতীয় তলার সিঁড়ির নিচ থেকে পরিত্যক্ত একটি ব্যাগে রাখা ৭টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয়।

ওই ভবনের দ্বিতীয় তলায় মাগুরা জেলা ছাত্রলীগের কার্যালয় বলে জানিয়েছেন এসআই। তবে কারা বোমাগুলো রেখেছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল ফোনে জানান, ছাত্রলীগের কার্যালয়ে ওঠার সিঁড়ি থেকে উদ্ধার হওয়া বোমার সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।

কেএইচ