নারায়ণগঞ্জে এক বিকাশ এজেন্টকে গুলি করে ২৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঘটে এ ঘটনা।

এ সময় গুলিবিদ্ধ আরিফ হোসেনকে প্রথমে শিমরাইলের একাট হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুরে আরিফ ও আকতার মাহমুদ টাকা সংগ্রহ করে মোটরসাইকেল যোগে বিকাশের কার্যালয়ে ফিরছিলেন। এ সময় শিমরাইল ট্রাক স্ট্যান্ডের পাশে তাদের গতিরোধ করে ৩টি মটর সাইকেলে থাকা ৭জন অস্ত্রধারী। এ সময় আরিফের ডান পায়ে গুলি এবং মাথায় আঘাত করে প্রায় ২৪ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান ঘটনার কথা নিশ্চিত করেছেন।

ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ