এইচএসসি পরীক্ষার পঞ্চম দিনে বুধবার অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের (নকল করার) দায়ে রাঙামাটির কাউখালী ডিগ্রি কলেজ কেন্দ্র হতে সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, কাউখালী ডিগ্রি কলেজের শিক্ষার্থী রাসেল উদ্দিন, নিলয় শাহা, কাঞ্চন চাকমা, রিপন চাকমা, নেশন চাকমা, রিয়াজ ও ঘাগড়া কলেজের চন্দ্র শেখর চাকমা।
এদের মধ্যে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) আফিয়া আখতার দু’জনকে ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরিদর্শক দল পাঁচ জনকে বহিষ্কার করেন।
এর আগে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে দুই শিক্ষার্থীকে একই অপরাধে বহিষ্কার করা হয়।
কাউখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের তালুকদার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাত শিক্ষার্থী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





