নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে ভোগান্তিতে পরে যাত্রীরা। বুধবার (২০ নভেম্বর) সকাল থেকেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা ও কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একদল পরিবহন শ্রমিক সড়কে অবস্থান নেয়।
পূর্ব ঘোষণা ছাড়াই পরিবহন শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপারা চৌরাস্তা ও কাঁচপুর এলাকায় চলাচলরত গাড়ি আটকে দেয় এবং গাড়িগুলো থেকে চালকদের নামিয়ে গাড়ির চাবি নিয়ে নেয়। এরপরে মহাসড়কের দুই পাশে গাড়িগুলোকে এলোমেলো করে রেখে রাস্তা অবরোধ করে। ফলে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন কর্মস্থলে যাতায়াতরত সাধারণ মানুষরা।
বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া শ্রমিকদের এই ধর্মঘট অবশেষে প্রসাশনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরাহার আশ্বাস দিলে ধর্মঘট ও সড়ক অবরোধ সরিয়ে নেওয়া হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনসার্জ মনিরুজ্জামান জানান, বুধবার সকাল থেকে কিছু শ্রমিক রাস্তায় এসে অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে মহা সড়কের উভয়পাশ বন্ধ করে দেয়।পরে পুলিশ কর্মকর্তা শ্রমিকদের সাথে কথা বললে শ্রমিকরা সড়ক অবরোধ সরিয়ে নেন।
শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)/ মামা





