বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড়ে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার পরিদর্শক-তদন্ত এস এম শহীদুল ইসলাম বলেন, ‘মৌলভী পুকুর পাড় এলাকায় শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে পার্ক করা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নাশকতাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কালুরঘাট স্টেশনের কর্মকর্তা জসীম উদ্দিন প্রধান বলেন, ‘বাসে আগুনের খবর পেয়ে কালুরঘাট ইউনিটের দুইটি গাড়ি আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।’
জেআই





