ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুধাংশু শেখর রায় নিজ ক্যাম্পাসে ছিনতাইকারীর কবলে পড়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে।

সুধাংশু শেখর জানান, দোয়েল চত্বর এলাকা থেকে রিকশায় চড়ে টিএসসির দিকে যাচ্ছিলেন তিনি। রিকশাটি টিএসসির দক্ষিণ পাশে উচ্চতর সামাজিকবিজ্ঞান গবেষণা কেন্দ্রের সামনে এলে দু'জন ছিনতাইকারী তার গতিরোধ করেন।

তিনি বলেন, 'রিকশায় আমার পাশে বসে ছিনতাইকারীদের একজন পেটে পিস্তল জাতীয় কিছু ঠেকায়। এর পর বলে, জানের মায়া থাকলে যা আছে সব দিয়ে দে। ছিনতাইকারীরা মানি ব্যাগ নিয়ে গেছে। এত দুই হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজ ছিল।'

কেএইচ