পটুয়াখালী র্যাব-৮ একদল সদস্য বরগুনা সদর থানার আমতলী গ্রাম থেকে আটটি হরিনের চামড়াসহ চার জনকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- আমতলী গ্রমের মতিউর রহমানের ছেলে এনামুল হাওলাদার, আহম্মেদ হাওলাদারের ছেলে আয়নাল হক, বজলু মৃধার ছেলে কামরুল ইসলাম ও পাথরঘাটার ইউসুফ মোল্লার ছেলে নাসির মোল্লা।
পটুয়াখালী র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডল দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের জানান, ক্রেতা সেজে বরগুনার আমতলী গ্রামে চামড়া কিনতে গিয়ে তাদেরকে আটক করা হয়। আটকেরা আন্তর্জাতিক পাচারকারী দলের সংঘবদ্ধ সদস্য। আটক করার পর তাদের পটুয়াখালী র্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
জেআই





