২০ দলের ডাকা অনির্দিষ্টিকালের অবরোধের ৫৬তম দিন ও দেশব্যাপী ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা।

মহানগরী শিবির নেতা আবুল কাশেমের নেতৃত্বে সোমবার সকালে নগরীর সোনাডাঙ্গা-গল্লামারি রোডে এ মিছিল বের করা হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাহিদুর রহমান, আবু তোয়েব, আমিরুল ইসলাম, মামুনুর রহমান, আবু উবায়েদ, আবুল হাসান প্রমুখ।

অপরদিকে সোমবার সকালে খালিশপুরে হরতালের সমর্থনে মিছিল বের করে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

এআর