দিনাজপুরেরউপজেলার বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কে ট্রাক্টর ও রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই বাহনের চালকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১২টার দিকে বোচাগঞ্জ উপজেলার ভাঙ্গা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল হক প্রধান জানান।

নিহত ভ্যান চালকের নাম স্বপন, তার বাড়ি বোচাগঞ্জে। পুলিশ ট্রাক্টর চালকের নাম জানাতে পারেনি।
ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি।
এমই