মৌলভীবাজার জেলার সদর উপজেলায় মোস্তফাপুর ইউনিয়ন থেকে দেশীয় অস্ত্রসহ নির্বাচন সহিংশতা সৃষ্টিকারী ৬ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

আজ দুপুর আড়াইটায় মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভোট কেন্দ্রের সামনে এসে একটি মাইক্রোবাস থামলে সন্দেহমুলক ভাবে গাড়িটি তল্লাশী করে পুলিশ। এসময় গাড়ির ভিতর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ ৬ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটককৃতরা হলেন, সুজন দাশ (২৫),জিতু মিয়া (২৬),তারেক আহমদ (১৮),ফখরুল আহমদ (২৮),রুবেল মিয়া (২৬) ও রুয়েল আহমদ (১৮)। এছাড়া একাটুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার আইডি কার্ড থাকার পরও ভোটার তালিকায় নাম না থাকায় ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেন ঐ গ্রামের আমিনা বেগম।

এমই