বিডিআর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৭ মে’র মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। 

তদন্ত কমিটিতে ঢাকা ডিভিশনাল উপ-কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) গোলাম হায়দারকে প্রধান করা হয়েছে। অপর দুই সদস্য হলেন কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী।

জেআই