চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের ফৌজদারস্থ পুলিশ ফাড়িঁর পাশে গাড়ি চাপায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

জানা যায়, ২৬ (জানুয়ারী) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় হাসান মঈনউদ্দিন জনি (৩১) নামের মোটর সাইকেল যোগে তার এক আত্নীয়ের জানাযার নামায পড়েতে যাচ্ছিলেন।

ফৌজদারহাট পুলিশ ফাড়িঁর পাশে মাথায় থাকা ক্যাপ রাস্তায় পড়ে যাওয়ায় তা তুলে নিতে গিয়ে চট্টগ্রামমূখী অজ্ঞাত একটি গাড়ি পিছন থেকে চাপা দিলে দূর্ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘাতক গাড়িটি আটক করা যায়নি পালিয়ে। নিহত জনি হযরত কালুুশাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বলে জানান তার পরিবার।

বার আউলিয়া হাইওয়ে থানার এস আই হুমায়ূন জানান, সকাল সাড়ে ১০ টার সময় অজ্ঞাত একটি গাড়ি চাপায় একজন নিহত হলে ঘটনাস্হল থেকে আমরা লাশটি উদ্ধার করি।

নিহত হাসান মঈনউদ্দিন জনি উত্তর সলিমপুর, জলিল গেইটস্হ আবদুল জলিল সওদাগর বাড়ির বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুচ এর পুত্র।

মাসুম/নাজিব/এমবি