মেহেরপুরের গাংনী উপজেলায় পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে সাহাবুদ্দীন (২৫) নামের এক প্রবাস ফেরত যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার আড়পাড়া গ্রামে বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটে। সাহাবুদ্দীন ওই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সাহাবুদ্দীন সঙ্গে তার গ্রামের এক মেয়ের দীর্ঘ ৫ বছর প্রেমের সম্পর্ক ছিল। তিনি গত ৪ বছর ধরে প্রবাসে কর্মরত ছিলেন। ওই মেয়েকে বিয়ে করার জন্য গত ১ সপ্তাহ পূর্বে বাড়ি আসেন তিনি।
স্থানীয়রা আরও জানান, সাহাবুদ্দীন বিয়ের ব্যাপারে তার বাবাকে জানান। সাহাবুদ্দীনের বাবা এই বিয়েতে অসম্মতি জানান। এই নিয়ে বাবার উপর অভিমানে বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাতে নিজ বাড়িতে বিষপান করেন সাহাবুদ্দীন।
এসময় পরিবার ও প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে, রাতেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলেকর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম এই ঘটনার সত্যতা স্বীকার করেছে।
এমবি





