জামালপুর শহরে অবরোধের সমর্থনে পিকেটিংকালে সাত জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, রায়হান (১৮), শাকিল (২০), মোস্তুফা (২৬), ছনি (২০), মোশারফ (২২), ইউনুস (৩৫) ও ওয়াকিল (২০)।
জামালপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলায় দুইট সিএনজিচালিত অটোরিকশা ও চারটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
কেএইচ





