বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ সময় ৭০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, ১৫০পিস ইয়াবা, সাত কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পুলিশের এই বিশেষ অভিযান চলে।
অভিযানে সদর থানায় ২০, শিবগঞ্জে ৮, সোনাতলায় ৩, গাবতলীতে ৪, সারিয়াকান্দিতে ৩, ধুনটে ৬, শেরপুরে ৫, নন্দীগ্রামে ৩, আদমদীঘিতে ৬, দুপচাঁচিয়া ৩, কাহালুতে ৩, শাজাহানপুরে ৫ এবং গোয়েন্দা পুলিশ ২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা মাদক ও চোরাচলানসহ সন্ত্রাসী মামলার আসামি।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেড কেয়ার্টার) গাজীউর রহমান ৭১ জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’
ইআর





