রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। অভিযানে ফেন্সিডিল আমদানি ও বিক্রির দায়ে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কয়েক দফায় বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (পশ্চিম) এর সহকারী পুলিশ কমিশনার মাহমুদ নাসের জনি।
তিনি বলেন, মঙ্গলবার রাতে নিউমার্কেট থানাধীন হাতিরপুল কাঁচাবাজারের বিপরীতে ১৬১/২ সিআর দত্ত রোডস্থ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী খোরশেদ আলম ওরফে শরীফ ও জসিম উদ্দিনকে আটক করে।
পরে আটক শরীফের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের ব্যবহৃত পিকআপ ভ্যান (যার নং-ঢাকা মেট্রো-ন-১৪-৭৪৮৩) তল্লাশী চালিয়ে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ পিকআপ ভ্যানটি আটক করা হয়।
অপর এক অভিযানে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের অবৈধ মাদক দ্রব্য উদ্ধার প্রতিরোধ টিমের (দক্ষিণ) সহকারী পুলিশ কমিশনার রুহুল আমিন সাগরের নেতৃত্বে একটি দল মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে কুইন গার্ডেন পয়েন্টের পাশে ৬০২/১ সেন্ট্রাল বাইক সার্ভিসের সামনে থেকে মাদক ব্যবসায়ী মাসুদকে (৫০) আটক করে। এসময় তার নিকট থেকে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যার পর অপর এক অভিযানে ক্রাইম এনালাইসিস টিমের (উত্তর) পুলিশ পরিদর্শক দুলাল হোসেনের নেতৃত্বে একটি দল তুরাগ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কামারপাড়া ব্রীজ সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী আলামিন (২৫) ও শফিকুল ইসলাম (৪৬)কে আটক করে।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিকে কামারপাড়া ব্রীজের নিকট হতে ৫০টি, লালন শাহ সেতুর পশ্চিম প্রান্ত হতে ২৪৫টি এবং আমিন বাজার ব্রীজের পশ্চিম প্রান্ত হতে ২৫৫ টি সর্বমোট ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
[b]ঢাকা, জেইউ, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
জাতীয়
রাজধানীতে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার,গ্রেফতার ৫
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। অভিযানে ফেন্সিডিল আমদানি ও বিক্রির দায়ে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কয়েক দফায় বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়





